1. ukhiaprotidin2025@gmail.com : UProtidin :
শিরোনামঃ
দুই লাখ টাকায় চুক্তি, সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল এসআইসহ পুলিশ সদস্যরা ! মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগ জনসাধারণের জন্য উন্মুক্ত দুটি যুদ্ধজাহাজ বিজয় দিবসে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন। উখিয়ার দু’সন্তানের জনক মামুন বিরল রোগে আক্রান্ত, ব্যয়বহুল চিকিৎসায় অসহায় পরিবার, মানবিক সহায়তার আহ্বান গ্রেপ্তার–বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় ছাত্রলীগ কর্মী বানিয়ে সাংবাদিকের নামে চার মামলা উখিয়ায় র‌্যাবের বিশেষ অভিযান: ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গা আটক জাতীয় বিপ্লব দিবসে সরওয়ারের কর্তা বার্তা, ভোট বাধাগ্রস্থকারীরা দেশের শত্রু। অবৈধ সম্পর্ক থেকে গোপন জঙ্গি যোগ রোহিঙ্গা নারীসহ আরাকান আর্মির সোর্স সদস্য গ্রেফতার কবরস্থান দখলকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ! সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ঐতিহাসিক পদক্ষেপ : সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গঠিত। 

উখিয়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

উখিয়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

হেলাল উদ্দিন উখিয়াঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে উখিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সভাপতি ও উখিয়া টেকনাফ থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও হুইপ জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার (০১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ আয়োজক কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন ও
আর্থিক সহযোগিতা করেন।

এসময় জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী বলেন, ‘শারদীয় দুর্গোৎসব বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহোৎসব। বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। আমরা চাই এই উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। এজন্য আমার দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় স্পর্শ ঘোষণা দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের সমাজিক ও ধর্মীয় উৎসবের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আগামীতে যদি আপনাদের সহযোগিতায় আমার দল (বিএনপি) ক্ষমতায় আসে উখিয়ায় আধুনিক মডেলের একটি কেন্দ্রীয় মন্দির স্থাপন করা হবে বলে জানান। তাই সকল সনাতন ধর্মাবলম্বীদের বিএনপি’র পাশে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য শারদীয় দুর্গোৎসব দূর্গাপূজা শুরু হওয়ার পর থেকে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী’র নেতৃত্বে উপজেলা বিএনপির একটি টিম,উখিয়া সদর,কাশিয়ার বিল,বড়ুয়া পাড়া,বালু খালী হিন্দু পাড়া, থাইংখালী, পালংখালী, কোর্ট বাজার,ধুরোমখালী, মরিচ্যা বউ বাজার সহ উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করার জন্য শৃঙ্খলা কমিটি গঠন করা হয়।

পরিদর্শন শেষে পূজা মণ্ডপের আয়োজকরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহযোগিতা করার জন্য অথিতিদের ধন্যবাদ জানান ও আগামীতে ও সহযোগীতা থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৬ ইং
Site Customized By NewsTech.Com