1. ukhiaprotidin@gmail.com : Md Rashed : Md Rashed
  2. ukhiaprotidin2025@gmail.com : Protidin :
শিরোনামঃ
কক্সবাজার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নতুন যাত্রা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত নতুন জেল গেইট একতা সমিতি-এর উদ্যোগে রমজানের ৯ম রোজায় উৎসবমুখর ইফতার ও দোয়া মাহফিল নতুন জেল গেইট একতা সমিতি-এর উদ্যোগে রমজানের ৯ম রোজায় উৎসবমুখর ইফতার ও দোয়া মাহফিল কক্সবাজার সদরে বনভূমি দখল ও পাহাড় কর্তনের অভিযোগে পরিবেশ কতৃপক্ষের অভিযানে বন্ধ হলো নির্মাণ কাজ। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১ খারাংখালী কম্বনিয়া পাড়ার বহুমুখী অপরাধে অভিযুক্ত ইউসুফ গ্রেফতার দুই লাখ টাকায় চুক্তি, সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল এসআইসহ পুলিশ সদস্যরা ! মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগ জনসাধারণের জন্য উন্মুক্ত দুটি যুদ্ধজাহাজ

কক্সবাজার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নতুন যাত্রা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

কক্সবাজার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নতুন যাত্রা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইমন আহাম্মদ: কক্সবাজার

পর্যটন নগরী কক্সবাজারে টমটম চালকদের কল্যাণ ও অধিকার রক্ষায় নতুন সংগঠন পর্যটন নগরী কক্সবাজার টমটম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৬ মার্চ ২৬ ইং তারিখ সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার লাইট হাউজ সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে টমটম চালক, সংগঠনের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের ১০১ জন সদস্যকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করার ঘোষণা দেওয়া হয়। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় এবং টমটম শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ইফতার পূর্ব আলোচনায় অতিথিরা বলেন, কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে টমটম চালকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু নানা সমস্যার মধ্য দিয়ে তাদের জীবন-জীবিকা পরিচালনা করতে হয়। তাই তাদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য এই সংগঠনের উদ্যোগ সময়োপযোগী।

এ সময় সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, দিদার মিয়া, সাইফুল ইসলাম, মনজুর আলম, মোহাম্মদ রাশেলসহ আরও অনেকে। বক্তারা টমটম চালকদের এক ছাতার নিচে এনে তাদের সুখ-দুঃখে পাশে থাকা, দুর্ঘটনায় সহায়তা প্রদান, চিকিৎসা সহযোগিতা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে টমটম শ্রমিকদের জন্য একটি সহায়তা তহবিল গঠন, প্রশিক্ষণ কার্যক্রম, আইনগত সহায়তা এবং মানবিক সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারে শৃঙ্খলাপূর্ণ ও সেবামুখী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে টমটম চালকদের সচেতন করতেও সংগঠনটি কাজ করবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও টমটম শ্রমিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৬ ইং
Site Customized By NewsTech.Com