1. ukhiaprotidin@gmail.com : Md Rashed : Md Rashed
  2. ukhiaprotidin2025@gmail.com : Protidin :
শিরোনামঃ
খারাংখালী কম্বনিয়া পাড়ার বহুমুখী অপরাধে অভিযুক্ত ইউসুফ গ্রেফতার দুই লাখ টাকায় চুক্তি, সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল এসআইসহ পুলিশ সদস্যরা ! মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগ জনসাধারণের জন্য উন্মুক্ত দুটি যুদ্ধজাহাজ বিজয় দিবসে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন। উখিয়ার দু’সন্তানের জনক মামুন বিরল রোগে আক্রান্ত, ব্যয়বহুল চিকিৎসায় অসহায় পরিবার, মানবিক সহায়তার আহ্বান গ্রেপ্তার–বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় ছাত্রলীগ কর্মী বানিয়ে সাংবাদিকের নামে চার মামলা উখিয়ায় র‌্যাবের বিশেষ অভিযান: ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গা আটক জাতীয় বিপ্লব দিবসে সরওয়ারের কর্তা বার্তা, ভোট বাধাগ্রস্থকারীরা দেশের শত্রু। অবৈধ সম্পর্ক থেকে গোপন জঙ্গি যোগ রোহিঙ্গা নারীসহ আরাকান আর্মির সোর্স সদস্য গ্রেফতার কবরস্থান দখলকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ!

খারাংখালী কম্বনিয়া পাড়ার বহুমুখী অপরাধে অভিযুক্ত ইউসুফ গ্রেফতার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পঠিত

খারাংখালী কম্বনিয়া পাড়ার বহুমুখী অপরাধে অভিযুক্ত ইউসুফ গ্রেফতার

ব্দুল আমিন : কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বহুমুখী অপরাধে অভিযুক্ত মোহাম্মদ ইউসুফ ওরফে ‘ইউসুফ ডাকাত’কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ইউসুফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বহন ও বেচাকেনা, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়ভাবে তিনি একটি চিহ্নিত সন্ত্রাসী চক্রের সদস্য হিসেবে পরিচিত বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে।এফআইআর নং ৩২/৫৬৯ – অস্ত্র মামলা (৭ জুলাই ২০২০), এফআইআর নং ৩৩/৫৭০ – মাদক মামলা (৭ জুলাই ২০২০), এফআইআর নং ৩৪/৫৭১ – দণ্ডবিধি মামলা (৭ জুলাই ২০২০),এফআইআর নং ৬২/৬২৪ – অস্ত্র মামলা (২১ জুলাই ২০১৯),এফআইআর নং ৬৩/৬২৫ – মাদক ব্যবসা (২১ জুলাই ২০১৯),এফআইআর নং ৬৪/৬২৬ – দণ্ডবিধি মামলা (২১ জুলাই ২০১৯),এফআইআর নং ৮৫/৯২৫ – অস্ত্র মামলা (২৩ অক্টোবর ২০১৯)
এফআইআর নং ৮৬/৯২৬ – মাদক মামলা (২৩ অক্টোবর ২০১৯), এফআইআর নং ৮৭/৯২৭ – দণ্ডবিধি মামলা (২৩ অক্টোবর ২০১৯), পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টেকনাফে অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা ইউসুফের গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে ছিলেন। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা করছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৬ ইং
Site Customized By NewsTech.Com