1. ukhiaprotidin2025@gmail.com : UProtidin :
শিরোনামঃ
দুই লাখ টাকায় চুক্তি, সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল এসআইসহ পুলিশ সদস্যরা ! মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগ জনসাধারণের জন্য উন্মুক্ত দুটি যুদ্ধজাহাজ বিজয় দিবসে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন। উখিয়ার দু’সন্তানের জনক মামুন বিরল রোগে আক্রান্ত, ব্যয়বহুল চিকিৎসায় অসহায় পরিবার, মানবিক সহায়তার আহ্বান গ্রেপ্তার–বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় ছাত্রলীগ কর্মী বানিয়ে সাংবাদিকের নামে চার মামলা উখিয়ায় র‌্যাবের বিশেষ অভিযান: ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গা আটক জাতীয় বিপ্লব দিবসে সরওয়ারের কর্তা বার্তা, ভোট বাধাগ্রস্থকারীরা দেশের শত্রু। অবৈধ সম্পর্ক থেকে গোপন জঙ্গি যোগ রোহিঙ্গা নারীসহ আরাকান আর্মির সোর্স সদস্য গ্রেফতার কবরস্থান দখলকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ! সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ঐতিহাসিক পদক্ষেপ : সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গঠিত। 

জাতীয় বিপ্লব দিবসে সরওয়ারের কর্তা বার্তা, ভোট বাধাগ্রস্থকারীরা দেশের শত্রু।

  • আপডেট সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

জাতীয় বিপ্লব দিবসে সরওয়ারের কর্তা বার্তা, ভোট বাধাগ্রস্থকারীরা দেশের শত্রু।

হেলাল উদ্দিন উখিয়াঃ

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে উখিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় উখিয়া উপজেলার কোর্ট বাজার দক্ষিণ স্টেশন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কোর্ট বাজার স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর স্টেশনে এক সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশ স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা থেকে মুক্তি পায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি কারামুক্ত হয়ে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই আন্দোলনের মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্রের নবজাগরণ ঘটে, যা আজকের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার নিশ্চিত করেছে।

সভাপতির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী  বলেন, আজ যখন দেশ আবারও গণতন্ত্রহীনতার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে তখন শহীদ জিয়ার আদর্শই পারে জাতিকে মুক্তির পথ দেখাতে। তিনি আশা প্রকাশ করে বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত তারিখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাধা প্রস্তুত করতে পারবে না বলে মনে করেন। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়ার হাতে গড়া দলের মনোনীত প্রার্থী কিংবদন্তি  জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী’কে  বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন দীর্ঘ সতের বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তখন তো কোন পিআর নির্বাচনের কথা আসেনি এখন এইসব কথা বলে যারা নির্বাচনে বাধাগ্রস্থ করতে চাই তারা দেশের শত্রু জাতির শত্রু। তিনি আরো বলেন তাদের যদি কোন কথা থাকে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বসতে পারেন তিনি কাউকে কখনো ফিরিয়ে দেন না বলে জানান তিনি।

এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত কর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ, দেশপ্রেমের উদ্দীপনা ও শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৬ ইং
Site Customized By NewsTech.Com